শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: মির্জা ফয়সল চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের বহদ্দারহাটের বাসা থেকে ১৯ দিন যাবত নিখোঁজ দুই সন্তানের মা নাজমা!সন্তানরা মায়ের অপেক্ষায় শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।” ..আবিদুল ইসলাম খান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন? কাশিমপুরে হাতিমারা কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত।

মীরসরাইয়ে এমপি’ উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে এমপি’ নুরুল আমিন এর উদ্যোগে এবং ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া পরিবারের হারানো আলোকরশ্মি, দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন সংক্রান্ত এক প্রস্তুতি সভা গত ১২ আগষ্ট (বুধবার) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভাস্থ এমপি’র বাস ভবন/অফিসে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মীরসরাইয়ের বিএনপি’র এমপি নুরুল আমিন।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সালাহ্ উদ্দিন, চেয়ারম্যান, জসিম উদ্দিন, গোলাম জাকারিয়া, ছাত্রদল নেতা সরোয়ার হোসেন রুবেল, ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখতে মীরসরাই উপজেলা ব্যাপী খেলাধূলোকে প্রাধান্য দিতে হবে।
ছাত্রদলকে উজ্জীবিত রেখে ক্রীড়াঙ্গনের শক্তি বাড়াতে হবে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে মরহুম আরাফাত রহমান কোকো’র ‘শুভ জন্মদিন’ এর দিন মীরসরাই উপজেলায় একটি বৃহদাকারে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজনের লক্ষে ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করে যেতে হবে।
নুরুল আমিন এমপি বলেন, ক্রীড়াঙ্গনের উজ্জ্বলতা বাড়ানোর মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো’র স্মৃতি ধরে রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page