কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ৩টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী পর্যটন হোটেল নেটং সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক কারবারি ও জব্দকৃত ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।