কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১৪ জন বিভিন্ন মামলার আসামি রয়েছেন।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলার বিভিন্ন থানায় একযোগে বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী আগামী দিনগুলোতেও বিশেষ অভিযান চলবে বলে জানানো হয়েছে।
একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।