এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাংবাদিকতায় অত্যন্ত মিশুক মনের অধিকারী প্রিয় সহকর্মী- সাংবাদিক মীরসরাই থেকে প্রকাশিত পাক্ষিক ‘খবরিকা’ পত্রিকার গ্রাউন্ড থেকে সাংবাদিকতায় হাতে খড়ি, জাতীয় দৈনিক মুক্ত খবর, দৈনিক জনকণ্ঠ ও আঞ্চলিক দৈনিক সাঙ্গু পত্রিকার সাবেক মীরসরাই প্রতিনিধি মরহুম ফখরুল ইসলাম রিয়াজের ১৪ তম: মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১২ আগস্ট মীরসরাই উপজেলার সুফিয়ারোড় এলাকায় নিজে মোটরসাইকেল চালিয়ে পেশাগত দায়িত্ব পালন কালে মর্মান্তিক এক দুর্ঘটনায় গুরুতর: আহত হওয়ার পর মেডিকেলে চিকিৎসাধীন থাকাবস্থায় তিন দিন পর ১৫ আগস্ট মায়াময় এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হয়ে যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে হঠাৎ ছবি টা চোখে পড়া মাত্র- ই হ্রদয়টা মোচড় দিয়ে উঠার মতো।
‘জিবিসি টিভি চ্যানেল’ ও ‘জিবিসি নিউজ’ এর পক্ষ থেকে শোকাভিভূত চিত্তে স্মরণ করছি প্রিয় সহকর্মী মরহুম রিয়াজ কে। ভালো থাকুক পরপারে আল্লাহর দরবারে সেই ফরিয়াদ।