মো : আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুমারবিটা এলাকায় বাগানের ভেতর থেকে রুহুল আমিন (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১৫ আগস্ট) শনিবার সকালে বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।
নিহত সিএনজি চালক রুহুল আমিন একই এলাকার বাসিনদা সে শশুর বাড়িতে থেকে সিএনজি চালাতেন।
মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।